রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪


, আপডেট করা হয়েছে : 29-12-2025

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪

রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে।


আরএমপি জানায়, বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ গুরুতর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪ জন রয়েছেন।


অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তার হওয়া উল্লেখযোগ্য আসামি হলেন মো. আরিফ শেখ (৫২)। তিনি রাজশাহী মোটর শ্রমিক লীগের জয়েন্ট সেক্রেটারি। আরিফ শেখ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত নওশাদ শেখের ছেলে।


আরএমপি আরও জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার