নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ইসির ১০ কর্মকর্তা নিয়োগ


, আপডেট করা হয়েছে : 06-01-2026

নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ইসির ১০ কর্মকর্তা নিয়োগ

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নির্বাচন কমিশনের ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।



খুলনা অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-পরিচালক সালাহউদ্দীন আহমদ (মোবাইল : ০১৭১২৫৯১১৪৪, ইমেইল : [email protected])


ফরিদপুর অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঞা (মোবাইল : ০১৭১১৩৬৯৯৭৬, ইমেইল : [email protected])


ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার (মোবাইল : ০১৭১২০৪৪১৮৮, ইমেইল : [email protected])


বরিশাল অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ আল-মামুন (মোবাইল : ০১৯৩৭৬৩৮০৩৫, ইমেইল : [email protected])


সিলেট অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মিসবাহ উদ্দীন আহমেদ (মোবাইল : ০১৭১৭২৪৪০৭৮, ইমেইল : [email protected])


ঢাকা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক জাকির মাহমুদ (মোবাইল : ০১৭১৮৫৬৪৬৩৫, ইমেইল : [email protected])


রংপুর অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ (মোবাইল : ০১৮১৮২৬৮০৮২, ইমেইল : [email protected])


চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন (মোবাইল : ০১৭১৭৪০৫৫৯৪, ইমেইল : [email protected])


রাজশাহী অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলী (মোবাইল : ০১৬৭৬৩২৪৬০৯, ইমেইল : [email protected])


কুমিল্লা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মো: ইকরামুল হাসান (মোবাইল : ০১৭৯৭১৮৫১২৩, ইমেইল : [email protected])


এছাড়া নির্বাচন কমিশনের দু’টি ইমেইলে নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ পাঠানো যাবে ([email protected], [email protected])


নির্বাচন কমিশন গত ১৪ ডিসেম্বর ৩০০টি সংসদীয় আসনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে। এসব কমিটির কাছেও সংশ্লিষ্ট সংসদীয় আসনের নির্বাচন-সংক্রান্ত অভিযোগ দায়ের করা যাবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার