প্রার্থিতা ফিরে পেলেন নেত্রকোনা-৫ আসনের জামায়াত প্রার্থী মাসুম মোস্তফা


, আপডেট করা হয়েছে : 15-01-2026

প্রার্থিতা ফিরে পেলেন নেত্রকোনা-৫ আসনের জামায়াত প্রার্থী মাসুম মোস্তফা

অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুম মোস্তফা।




বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে মামলা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করলে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।



এর আগে মামলা সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে যাচাই-বাছাইয়ের শেষ দিনে জামায়াতে ইসলামীর এই প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।



পরে নির্বাচন কমিশনে আপিল করে মামলা সংক্রান্ত সব তথ্য ও উপযুক্ত কাগজপত্র দাখিল করেন জামায়াত প্রার্থী মাসুম মোস্তফা। শুনানি শেষে নির্বাচন কমিশন তার উপস্থাপিত কাগজপত্র সন্তোষজনক বিবেচনা করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।



মাসুম মোস্তফা বলেন, ‘মহান আল্লাহর প্রতি শুকরিয়া যে তিনি আমার বৈধ অধিকার ফিরে পাওয়ার সুযোগ করে দিয়েছেন। নেত্রকোনার রিটার্নিং কর্মকর্তা গত ৪ জানুয়ারি আমার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। সামান্য ভুলের কারণে তিনি আমাকে অবৈধ ঘোষণা করেছিলেন। পরে আমি নির্বাচন কমিশনে আপিল করি। বৃহস্পতিবার মহামান্য আপিল কোর্ট আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এ জন্য আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।’



তিনি আরও বলেন ‘আমার নির্বাচনী এলাকা পূর্বধলা উপজেলার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই। আগামীতে যেন আমরা ভালো ফলাফল নিয়ে আসতে পারি, সে জন্য সকলের সহযোগিতা এবং দোয়া চাই।’




এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার