রাজশাহীতে ট্রাক-নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত


, আপডেট করা হয়েছে : 10-02-2026

রাজশাহীতে ট্রাক-নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

রাজশাহীতে ট্রাক ও নছিমনের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে পুঠিয়া নিমতলা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, মো. নাইম (২০) ও মো. হালিম (২৫)। তারা দুজনই রাজশাহী মহানগরের পূর্ব হড়গ্রাম শেখ পাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহত মো. নাইম মিলনের ছেলে ও মো. হালিম মিনারুলের ছেলে।


পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, পুঠিয়া দিক থেকে আসা একটি বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে তাহেরপুরগামী একটি মুরগিবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নছিমনটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।


ওসি আরও নলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার