আমরা এগিয়ে আছি: জামায়াত আমির


, আপডেট করা হয়েছে : 12-02-2026

আমরা এগিয়ে আছি: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


জামায়াত আমির বলেন, ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন। সরকারে যেতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে জামায়াত। সরকার গঠন করতে পারলে সব দলকে নিয়ে কাজ করা হবে।


নির্বাচনের ফলাফল নিয়ে তিনি বলেন, ভোটের ফল গণনা এখনো শেষ হয়নি। এখনই চূড়ান্ত কিছু বললে ভোটারদের প্রতি সুবিচার হয় না। ধীরে ধীরে ফল আসবে। জাতির গুরুভার পেলে আমরা দেশ ও মানুষের জন্য কাজ করবো।


এ সময় সাংবাদিকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, আপনারা আমাদের ভুল হলেও ছাড় দেবেন না।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় বিকাল সাড়ে ৪টায়। সারাদেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দিয়েছেন ভোটাররা। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার