‘১১ দলীয় জোট যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে’


, আপডেট করা হয়েছে : 15-02-2026

‘১১ দলীয় জোট যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে’

আগামী সংসদে ১১ দলীয় ঐক্য যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।



শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মগবাজার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, সংসদে ও সংসদের বাইরে ১১ দলীয় ঐক্য অক্ষুণ্ণ থাকবে।



সংসদের উচ্চকক্ষে আসন বিন্যাস নিয়ে এই জামায়াত নেতা বলেন, গণভোট অনুযায়ী প্রাপ্ত ভোটের অনুপাতেই উচ্চকক্ষের আসন বণ্টন করতে হবে। এর আগে সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে অনেক ক্ষেত্রে কারচুপি হয়েছে, জালিয়াতি হয়েছে। তাই ৩০টি আসনে পুনরায় ভোট গণনাসহ শপথ বন্ধের জন্য আবেদন করেছে জামায়াতে।


এসময় দেশের বিভিন্ন এলাকায় নারীসহ জামায়াতকর্মীদের আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই জামায়াত নেতা।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার