মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত


, আপডেট করা হয়েছে : 23-02-2026

মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

মালয়েশিয়ার সাবাহ রাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ১। মার্কিন ভূতাত্ত্বিকেরা এই তথ্য জানিয়েছেন।


স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মালয়েশিয়ার সাবাহ রাজ্য বোর্নিও দ্বীপে অবস্থিত।


যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় সাবাহ রাজ্যের রাজধানী কোটা কিনাবালু থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১৯ দশমিক ৮ কিলোমিটার।


মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ অবশ্য বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮ মাত্রার এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।


তারা আরও জানিয়েছে যে, সাবাহের পশ্চিম উপকূল এবং সারাওয়াক রাজ্যের বেশ কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার