রাজশাহীতে গান পাউডার ও ককটেল তৈরির উপকরণ উদ্ধার


, আপডেট করা হয়েছে : 01-03-2026

রাজশাহীতে গান পাউডার ও ককটেল তৈরির উপকরণ উদ্ধার

রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা থেকে ককটেল তৈরির উপকরণ, গান পাউডার ও কাচের গুড়া উদ্ধার করেছে র‍্যাব-৫।


গত ২৮ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে রাত্রী সাড়ে দশটার সময় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন তালধারী নামক এলাকায় অভিযান পরিচালনা করে গান পাউডার-৮ কেজি ৩৯০ গ্রাম ও কাচের গুড়া - ১ কেজি ১৭০ গ্রাম উদ্ধার করা হয়। অতঃপর উদ্ধারকৃত আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। 


র‍্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসমূহ চন্দ্রীমা থানায় হস্তান্তর করা হয়েছে।


উক্ত এলাকায় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে -১ টি সাদা রঙের প্লাস্টিকের বস্তা, যার ভিতরে -১ টি স্বচ্ছ সাদা রঙের পলিথিনের মধ্যে বিস্ফোরক সাদৃশ্য দ্রব্য উপাদান ও একটি নীল রঙের পলিথিনের মধ্যে ভাঙা কাচের গুড়া পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।


উদ্ধারকৃত আলামতসমূহ রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার