নীলফামারীতে আগুনে পুড়লো ব্যাংকসহ ২৫ প্রতিষ্ঠান


, আপডেট করা হয়েছে : 02-03-2026

নীলফামারীতে আগুনে পুড়লো ব্যাংকসহ ২৫ প্রতিষ্ঠান

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান পুড়ে গেছে।


সোমবার (২ মার্চ) বেলা ১টার দিকে শহরের ডা. জিকরুল হক রোডের ঢাকা ব্যাংক শাখা ভবনের পাশের একটি দোকানে আগুনের এ ঘটনা ঘটে। আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।


বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম বলেন, আগুনের সূত্রপাত কোথায় এবং কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। ভবনে কয়েকজন আটকা পড়েছিল। তাদের উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার