মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের


, আপডেট করা হয়েছে : 04-03-2026

মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

ইরান আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিমান লক্ষ্য করে ভূপাতিত করেছে, জানিয়েছে তাসনিম নিউজের একজন সূত্র।



সূত্রটি জানিয়েছে, মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানটি ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের আঘাতে ধ্বংস হয়েছে।


গত সোমবার ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ঘোষণা করেছিল যে দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। এর পর থেকে মার্কিন বিমানগুলোকে লক্ষ্য করে তাদের পাইলটদের ইজেকশন এবং বিমান বিধ্বস্ত হওয়ার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।



এদিকে, সোমবার সকালেই ইরানি সেনাবাহিনী কূওইট-ইরান সীমান্ত অঞ্চলে একটি মার্কিন এফ-১৫ বিমান ভূপাতিত করতে সক্ষম হয়। কূওইটের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ ঘটনা নিশ্চিত করেছে। বিমানটির অবতরণ এবং কূওইটের মাটিতে বিধ্বস্ত হওয়ার দৃশ্যের ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে।




  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার