রাজশাহীর পুঠিয়ায় বাজার মনিটরিং: মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 07-03-2026

রাজশাহীর পুঠিয়ায় বাজার মনিটরিং: মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সহনীয় রাখতে এবং তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


শনিবার (৭ মার্চ ২০২৬) পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে এই মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার ও কীটনাশকের বাজারও পর্যবেক্ষণ করা হয়।


অভিযান চলাকালে একাধিক দোকানে বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়। বিশেষ করে এক ব্যবসায়ীর দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


পরে উদ্ধারকৃত মেয়াদোত্তীর্ণ কীটনাশকসমূহ জনসম্মুখে ধ্বংস করা হয়।


উপজেলা প্রশাসন জানায়, পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের বাজার মনিটরিং অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার