যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিতের দাবি ইরানের


, আপডেট করা হয়েছে : 26-05-2026

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, দেশটির আকাশসীমা লঙ্ঘনের পর একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। খবর আলজাজিরার।


মঙ্গলবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা ইরানের আকাশসীমায় প্রবেশ করা শত্রু বিমান শনাক্ত করার পর ওই ড্রোনে হামলা চালায়। একই সঙ্গে একটি আরকিউ-৪ ড্রোন ও অনুপ্রবেশকারী একটি এফ-৩৫ যুদ্ধবিমান লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।


তবে ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।


আইআরজিসি আরও বলেছে, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে তার জবাব দেওয়ার বৈধ ও চূড়ান্ত অধিকার ইরানের রয়েছে।


এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তারা আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ইরানের কিছু রকেট উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালিয়েছে। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার