ইসরায়েলে হামলা চালিয়ে মারাত্মক ভুল করেছে ইরান— আইডিএফ মুখপাত্রের হুঁশিয়ারি


, আপডেট করা হয়েছে : 08-06-2026

ইসরায়েলে হামলা চালিয়ে মারাত্মক ভুল করেছে ইরান— আইডিএফ মুখপাত্রের হুঁশিয়ারি

ইসরায়েলে হামলা চালিয়ে ইরান মারাত্মক ভুল করেছে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন।


রোববার (৭ জুন) রাতে টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।


বিবৃতিতে ইরান থেকে মিসাইল ছোঁড়ার খবর নিশ্চিত করেন তিনি। হামলা প্রতিহতে তেলআবিবের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলে জানান এফি ডেফরিন। বলেন, 'হিজবুল্লাহ বিরোধী অভিযান চালিয়ে যাবে ইসরায়েল।' তবে দ্রুতই ইরানের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে কিনা, তা স্পষ্ট করেননি তিনি।


ডেফরিন বলেন, ‘কিছুক্ষণ আগে ইরানের সন্ত্রাসী প্রশাসন ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে। আমরা প্রস্তুত ছিলাম। হামলা ঠেকাতে শক্ত প্রস্তুতি আছে আইডিএফ-এর। ইরান আরও একবার চরম ভুল করলো। তারা সন্ত্রাসবাদকে বেছে নিয়েছ।’ 


এর আগে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও কট্টরপন্থি নেতা ইতমার বেন গাভির এক্সবার্তায় (সাবেক টুইটার) এক বাক্যে হুঁশিয়ারি দেন। বলেন, ‘রাতেই পুড়তে হবে তেহরানকে।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার