আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা


, আপডেট করা হয়েছে : 14-06-2026

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা বক্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা আত্মসমর্পণ করবেন।


রোববার (১৪ জুন) আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ আদালতে যাচ্ছেন তিনি।


বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার।


তিনি বলেন, আজ দুপুর ২টার দিকে মামলার আসামি মুফতি আমির হামজার সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতে আত্মসমর্পণ করার কথা রয়েছে।


জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, আজ জোহর নামাজ শেষে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন মুফতি আমির হামজা।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার