৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার


, আপডেট করা হয়েছে : 20-06-2026

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড নিয়েই এবারের আসর শুরু করেছিল ব্রাজিল। যদিও কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে সেটি নিজেদের করে নেয় জার্মানি। এবার হাইতির বিপক্ষে ম্যাচের প্রথম ৪৫ মিনিটেই ৩ গোল করে শীর্ষস্থান পুনরুদ্ধার করল ভিনিসিয়‍াস-রাফিনহারা।


হাইতির বিপক্ষে ম্যাচে ম্যাথিউস কুনহার জোড়া গোলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে ব্রাজিল। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে গোলসংখ্যা ২৪১-এ নিয়ে গিয়ে জার্মানিকে ছাড়িয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


বিশ্বকাপ চলাকালে ব্রাজিল ও জার্মানির মধ্যে এই রেকর্ড নিয়ে আরও লড়াই চলতে পারে। তবে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সঙ্গে দুই দলের ব্যবধান এতটাই বেশি যে চলতি আসরে সেই ব্যবধান ঘোচানোর সম্ভাবনা নেই। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকের পরও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫৫।



বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলগুলোর তালিকা


১. ব্রাজিল — ২৪১ গোল ২. জার্মানি — ২৩৯ গোল ৩. আর্জেন্টিনা — ১৫৫ গোল ৪. ফ্রান্স — ১৩৯ গোল ৫. ইতালি — ১২৮ গোল ৬. স্পেন — ১০৮ গোল ৭. ইংল্যান্ড — ১০৮ গোল ৮. নেদারল্যান্ডস — ৯৮ গোল ৯. উরুগুয়ে — ৯০ গোল ১০. হাঙ্গেরি — ৮৭ গোল



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার