হার
দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ
শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ব্যাটিংয়ে-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ৩৪ রানের জয়
পেয়েছে সফরকারীরা। এই জয়ে সিরিজে
১-১ এ সমতা
ফেরাল বাংলাদেশ।
বুলাওয়েতে
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫
উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন
তানজিদ তামিম। জবাবে ১৯ ওভার ৪
বলে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।
লক্ষ্য
তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুললেও বেশিক্ষণ টিকতে পারেননি ব্রায়ান বেনেট। একই পথে হেঁটেছেন আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানিও। সুবিধা করতে পারেননি তিনে নামা ডিয়ন মায়ার্স।
তবে
ভালো শুরু করেছিলেন সিকান্দার রাজা। কাউন্টার অ্যাটাকে ১২ বলে করেন
২৮ রান। তাকে থামিয়েছেন রিশাদ হোসেন। এরপর রায়ান বার্ল-ব্রাড ইভান্সরা চেষ্টা করেছেন। তবে জয়ের সমীকরণ মেলাতে পারেননি।
এর
আগে শুরুতে ব্যাট করতে নেমে আজ দারুণ শুরু
করে বাংলাদেশ। অবশ্য একাধিকবার জীবন পেয়েছেন তামিম-সাইফ দুজনই। সেটা কাজেও লাগিয়েছেন। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৩৩ বলে ফিফটি
স্পর্শ করেন তামিম, আর সাইফ এই
মাইলফলক ছুঁতে খরচ করেন ৪২ বল।
ফিফটির
পর আর বেশিক্ষণ টিকতে
পারেননি তামিম। সবমিলিয়ে ৪৪ বলে ৫৮
রান করেছেন তিনি। আরেক ওপেনার সাইফের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৫৫
রান।
দুই
ওপেনারের বিদায়ের পর তাওহিদ হৃদয়,
পারভেজ ইমন ও নুরুল হাসান
সোহান দ্রুত সাজঘরে ফেরেন। তবে শেষদিকে দুর্দান্ত ব্যাটিং করেন ইয়াসির ও সাইফউদ্দিন। ইয়াসির
১২ বলে করেছেন অপরাজিত ২২, আর সাইফউদ্দিনের ব্যাট
থেকে এসেছে ১০ বলে অপরাজিত
৩১ রান।