রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ -আরএমপি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রোববার দিবাগত রাত থেকে সোমবার পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলার ২ জন এবং অন্যান্য মামলার ৮ জন রয়েছেন।
মেট্রোপলিটন পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আরএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।