রাজশাহী মহানগরীকে মাদক ও অপরাধমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার


রাকিবুল হোসেন শাহীন: , আপডেট করা হয়েছে : 04-08-2026

রাজশাহী মহানগরীকে মাদক ও অপরাধমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীকে মাদক ও অপরাধমুক্ত নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ধারাবাহিক অভিযানে নতুন সাফল্য এসেছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কঠোর নির্দেশনা, দক্ষ নেতৃত্ব ও সময়োপযোগী দিকনির্দেশনায় গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলার আসামি ১২ জন এবং অন্যান্য মামলার আসামি ৩ জন রয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে মাঠ পর্যায়ে তৎপরতা বহুগুণ বেড়েছে। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও কঠোর মনিটরিংয়ের ফলে মহানগরীর অলি-গলিতে মাদক ব্যবসায়ীরা কোনঠাসা হয়ে পড়েছে। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় কমিশনারের এই আপোষহীন অবস্থান নগরবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

একইসাথে ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযানের ফলে মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিরও ব্যাপক উন্নতি হয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার