আজ ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল


, আপডেট করা হয়েছে : 17-08-2026

আজ ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল

বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ভারতের শীর্ষ শিল্প সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসছেন। দুই দিনের এই সফরে প্রতিনিধিদলটি সোমবার (১৭ আগস্ট) ঢাকায় আসবে।  

 বলে জানা গেছে।


সফরকালে প্রতিনিধিদলটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআই এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে বৈঠক করবে।


ভারতীয় প্রতি‌নি‌ধিদল‌টি সং‌শ্লিষ্ট‌ বৈঠকগু‌লো‌তে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করবে। 


জানা গে‌ছে, সিআইআইয়ের প্রতিনিধিদলে ভারতের বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকছেন। এর মধ্যে রয়েছে গডরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, দ্য ইনফ্রাভিশন ফাউন্ডেশন, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, গডরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, লারসেন অ্যান্ড টুব্রো, ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, বেক্সিমকো আইওসি পেট্রোলিয়াম লিমিটেড এবং অ্যাপোলো হাসপাতালের প্রতিনিধিরা।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার