দুর্গাপুর থানা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার-৩


চীফ রিপোর্টার: , আপডেট করা হয়েছে : 23-08-2026

দুর্গাপুর থানা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার-৩

রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জন আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের দুর্গাপুর থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


 গ্রেপ্তারকৃতরা হলেন ১. ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ তুষার আলী, পিতা- মোঃ বল্ট মোল্লা, সাং- (গগনবাড়ীয়া), থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহী। 


২. মাদক মামলার এজাহারনামীয় আসামী মোঃ আমজাদ হোসেন (৭৫), পিতা- মৃত দেরাজ উদ্দিন, মাতা- সকেজান, সাং- দেবীপুর, থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহী। ৩. ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা সংক্রান্তে গ্রেপ্তারকৃত আসামী মোঃ নাজমুল হোসেন (৪৬), পিতা- মোঃ রইচ উদ্দীন, সাং- জামিরা (কিসমত জামিরা), থানা- বেলপুকুর, রাজশাহী। গ্রেপ্তারকৃত আসামিদেরকে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার