নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 23-08-2026

নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।  রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে সাক্ষাৎকালে নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক প্রশাসক।


সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধিকরণ এবং চলমান বিভিন্ন নিয়ে ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়।


এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার