২৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলামের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 04-09-2026

২৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলামের  উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

রাজশাহী সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের তরুণ-যুবকদের নিয়ে ‘মরহুম আব্দুল মালেক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর আয়োজন করা হয়েছে।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর নাদের হাজির মোড়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. রবিউল ইসলাম। তাঁর উদ্যোগেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।


টুর্নামেন্টে ২৬ নং ওয়ার্ডের মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার খেলাগুলো।


রবিউল ইসলাম জানান, তরুণ-যুবকদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী ১১ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার