০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৫:৫৬:০০ অপরাহ্ন
বাগমারায় আ.লীগ নেতা আবুল হোসেনের মৃত্যুতে এমপি এনামুলের শোক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৯-২০২৩
বাগমারায় আ.লীগ নেতা আবুল হোসেনের মৃত্যুতে এমপি এনামুলের শোক

বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগ ২নং ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন ইন্তেকাল করেছেন ।


আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।


সোমবার দুপুর ২ টা ৫০ মিনিটে ঝিকরা ইউনিয়নের ছোট মাধাইমুড়ি গ্রামের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ ছিলেন।


মরহুম আবুল হোসেন ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনের পিতা।


মরহুম আবুল হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

শেয়ার করুন