০৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ০৭:২৭:১৫ পূর্বাহ্ন
ভোলায় ককটেল বিস্ফোরণের পর ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ভোটগ্রহণ সাময়িক বন্ধ
  • আপডেট করা হয়েছে : ১২-০২-২০২৬
ভোলায় ককটেল বিস্ফোরণের পর ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ভোটগ্রহণ সাময়িক বন্ধ

ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ করে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এসময় কেন্দ্র থেকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করে তারা। এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এমন ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।


কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, দুপুর সোয়া ১২টার দিকে একদল লোক বোমা ফুটিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে দায়িত্বে থাকা কর্মকর্তাদের হেনস্তা করে। তবে তারা তেমন কোনো সমস্যা করতে পারেনি। এ ঘটনায় ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।


ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, কেন্দ্রটিতে একদল লোক ঢুকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করেছিল। একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


শেয়ার করুন