০৮ এপ্রিল ২০২৬, বুধবার, ০৪:৫২:১৬ অপরাহ্ন
ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী
  • আপডেট করা হয়েছে : ০২-০৩-২০২৬
ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী

চার আসনে বিএনপি প্রার্থীদের কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২ মার্চ) প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ এ আদেশ দেন।


অভিযোগকারী বিএনপির ৪ প্রার্থী হলেন— কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনের সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা ও রাজশাহী-১ আসনের মো. শরীফ উদ্দিন।


এর আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে করা ‘নির্বাচনী’ আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চে এসব আবেদনের শুনানি চলছে।


এ নিয়ে কারচুপির অভিযোগ এনে বিএনপির পক্ষ থেকে ৭টি ও জামায়াতের পক্ষ থেকে ৩ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিলেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল।


এ ছাড়াও আরও বেশ কটি আসনে কারচুপির অভিযোগ এনে মামলা করা আছে হাইকোর্টে।


শেয়ার করুন