০৪ এপ্রিল ২০২৬, শনিবার, ১১:২৫:৪২ অপরাহ্ন
মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, চলমান আলোচনায় প্রভাব পড়বে কি?
  • আপডেট করা হয়েছে : ০৪-০৪-২০২৬
মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, চলমান আলোচনায় প্রভাব পড়বে কি?

ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় দুই দেশের চলমান আলোচনায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


এনবিসি নিউজকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা আলোচনায় কোনো পরিবর্তন আনবে না। তিনি মন্তব্য করেন, ‘না, একদমই না। এটা যুদ্ধ।’


অন্যদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা হরমুজ প্রণালির কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় আকাশসীমায় একটি মার্কিন ‘এ-১০ থান্ডারবোল্ড টু’ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানিয়েছে তারা।


এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা যায়, ইরানের আকাশে একটি ‘এফ-১৫ই স্ট্রাইক ঈগল’ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর একজন পাইলট নিখোঁজ রয়েছেন। আরেকজন ক্রুকে উদ্ধার করা হয়েছে।


ইরান জানিয়েছে, যে এলাকায় পাইলট অবতরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে, সেই অঞ্চল ঘিরে রেখেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।


ঘটনাটি চলমান সংঘাতকে আরও উত্তেজনাপূর্ণ করেছে। তবে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন।


শেয়ার করুন