১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ০১:৫১:২৯ অপরাহ্ন
কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ১৫-০৪-২০২৬
কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়াগামী বিমানে পাশের সিটে বসা এক নারীকে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থগামী স্কুট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।


অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানিয়েছে, ফ্লাইটে সুধীর কুমার চৌহান নামের ওই ব্যক্তি নারী যাত্রীর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী দ্রুত কেবিন ক্রুদের বিষয়টি জানান এবং তাকে তৎক্ষণাৎ অন্য একটি আসনে সরিয়ে নেওয়া হয়।


পুলিশ জানায়, কর্তৃপক্ষকে খবর দেওয়ার পর এয়ারলাইন্স কর্মীরা ফ্লাইটের বাকি সময় ওই ব্যক্তির ওপর কড়া নজরদারি রাখেন।


বিমানে পাশের সিটে বসা যাত্রীকে ধর্ষণ, ভারতীয় গ্রেপ্তার

যুদ্ধবিরতি আর বেশিদিন নেই, বাড়ছে সংঘাতের শঙ্কা

বিমানটি অবতরণ করার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে ‘সম্মতিহীন যৌন মিলন’ এবং ‘সম্মতিহীন একাধিক অশালীন আচরণ’-এর অভিযোগ আনা হয়েছে।


বিমানে পাশের সিটে বসা যাত্রীকে ধর্ষণ, ভারতীয় গ্রেপ্তার

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কর্মকর্তা পিটার ব্রিন্ডাল এক বিবৃতিতে বলেন, ‘প্রত্যেক যাত্রীর নিরাপদে ভ্রমণ করার অধিকার রয়েছে, বিশেষ করে যখন তারা বিমানের ভেতরে অন্য যাত্রীদের খুব কাছাকাছি থাকেন। যে কেউ যদি কোনো অনাকাঙ্ক্ষিত স্পর্শ বা আচরণের শিকার হন, তবে যত দ্রুত সম্ভব এয়ারলাইন্স কর্মী, পুলিশ বা বিমানবন্দর নিরাপত্তা কর্মীদের তা জানানোর জন্য উৎসাহিত করা হচ্ছে।’


তিনি আরও যোগ করেন, ‘বিমানে বা বিমানবন্দরে কোনো ধরনের অশালীন আচরণ গ্রহণযোগ্য নয় এবং যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’


‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকা অভিযুক্তের পরিচয় শনাক্ত করেছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং আগামী শুক্রবার তার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের কৃষক সচ্ছল ও ভালো থাকলে পুরো বাংলাদেশই ভালো থাকবে। কৃষকের উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি বলেও তিনি মন্তব্য করেন।


মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুর সোয়া ১২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ডের উদ্বোধন ঘোষণা করেন। পরে টাঙ্গাইলের ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।


প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল হিসেবে গড়ে তোলা। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে সরাসরি ১০ ধরনের সুবিধা পৌঁছে দেওয়া হবে, যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে সারাদেশে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন। বর্তমানে প্রাথমিকভাবে ২২ হাজার কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হলেও আগামী পাঁচ বছরে দেশের প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।


পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলা নববর্ষের সঙ্গে কৃষকের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। কৃষি ও ব্যবসা-বাণিজ্যের হিসাব-নিকাশ নতুন করে শুরুর মধ্য দিয়েই পয়লা বৈশাখের প্রচলন হয়েছে। তাই এই দিনে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন বিশেষ তাৎপর্যপূর্ণ।


খাল খনন কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, কৃষকদের সেচ সুবিধা বাড়াতে আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।


কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু), এফএও’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জিয়াউকুন সি, কৃষিসচিব রফিকুল ই মোহামেদ, কৃষক আবুল হোসেন ও কৃষাণী জুলেখা আক্তার বক্তব্য দেন।


অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

শেয়ার করুন