২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০৬:০৫:৫৯ অপরাহ্ন
হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দিয়েছে ইরান
  • আপডেট করা হয়েছে : ১৮-০৪-২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দিয়েছে ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, লেবাননে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতির সময়কালে হরমুজ প্রণালি বাণিজ্যিক সব জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।



তিনি বলেন, এই সময় আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা থাকবে না এবং নৌপথ স্বাভাবিকভাবেই খোলা থাকবে।


এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ খোলা এবং ব্যবসার জন্য প্রস্তুত’ হলেও ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের নৌ অবরোধ বহাল থাকবে।


তিনি আরও বলেন, এই প্রক্রিয়া খুব দ্রুত এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে, কারণ বেশিরভাগ বিষয়েই ইতোমধ্যে সমঝোতা হয়েছে।


শেয়ার করুন