২০ এপ্রিল ২০২৬, সোমবার, ১১:০৩:২৮ অপরাহ্ন
অবৈধভাবে পেট্রোল মজুদ: দুর্গাপুরে মোবাইল কোর্টের অভিযান
  • আপডেট করা হয়েছে : ২০-০৪-২০২৬
অবৈধভাবে পেট্রোল মজুদ: দুর্গাপুরে মোবাইল কোর্টের অভিযান

রাজশাহীর দুর্গাপুর উপজেলার গুলালপাড়া (কানপাড়া) গ্রামে অবৈধভাবে বিপুল পরিমাণ পেট্রোল মজুদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি বাড়ি থেকে প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। অভিযান সূত্রে জানা যায়, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মজুদকৃত পেট্রোল অবৈধভাবে সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।


পরে জব্দকৃত পেট্রোল ঘটনাস্থলেই উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয়, যাতে ভোক্তারা ন্যায্যমূল্যে জ্বালানি পেতে পারেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয় এবং জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে। 


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, “অবৈধভাবে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন