২৬ মে ২০২৬, মঙ্গলবার, ০৬:৪৭:৩৮ অপরাহ্ন
আর্জেন্টিনা শিবিরে শঙ্কা,‘চোটে’ অভিজ্ঞ ডিফেন্ডার
  • আপডেট করা হয়েছে : ২৬-০৫-২০২৬
আর্জেন্টিনা শিবিরে শঙ্কা,‘চোটে’ অভিজ্ঞ ডিফেন্ডার

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শিরোপা ধরে রাখার মিশনে থাকা আর্জেন্টিনা শিবিরে বাড়ছে দুশ্চিন্তা। বিশ্বকাপের কয়েক সপ্তাহ আগে দলের একের পর এক চোটের হানা নতুন করে উদ্বেগ ছড়িয়েছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যদের মধ্যে।


যদিও এখন পর্যন্ত তাদের কেউই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েননি। এবার নতুন করে চোটে পড়লেন দলের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনাও।


আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’ জানিয়েছে, রিভার প্লেটের হয়ে বেলগ্রানোর বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন ৩৪ বছর বয়সী আকুনা। তবে ম্যাচ চলাকালীন ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে তীব্র সমস্যা অনুভব করলে তাকে দ্রুত বদলি করে মাঠ থেকে তুলে নেওয়া হয়।



যদিও আকুনার চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশ্বকাপের আগে বিশ্বচ্যাম্পিয়ন দলে চোটের তালিকা দীর্ঘ হওয়ায় পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছেই। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আঙুলের চোটে ভুগছেন।


শেয়ার করুন