০৬ জুন ২০২৬, শনিবার, ০১:৪৮:১৬ অপরাহ্ন
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে গরম
  • আপডেট করা হয়েছে : ০৬-০৬-২০২৬
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে গরম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া গরমের দাপট কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।



শনিবার (৬ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।


এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ।


শেয়ার করুন