১৩ জুন ২০২৬, শনিবার, ০৪:০৪:৪১ পূর্বাহ্ন
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ
  • আপডেট করা হয়েছে : ১২-০৬-২০২৬
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ।



বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।


উপসচিব গোলাম রব্বানীর সই করা এই প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আবুল কালাম আজাদকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।


আদেশে আরও জানানো হয়েছে যে, এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

শেয়ার করুন