২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:৩৮:৫০ অপরাহ্ন
ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যের আহ্বানে রাবিতে মঞ্চ ২৪-এর গোলটেবিল বৈঠক
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২৬
ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যের আহ্বানে রাবিতে মঞ্চ ২৪-এর গোলটেবিল বৈঠক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য বাংলাদেশের জন্য অতুলনীয় ক্ষতি’ শীর্ষক গোলটেবিল বৈঠক ও মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করে মঞ্চ ২৪, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকসুর সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন আম্মার।


গোলটেবিল বৈঠকে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চা, ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যের গুরুত্ব এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেন এবং অতিথিরা সেগুলোর উত্তর দেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলা প্রয়োজন। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও সংলাপের বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন।


অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

শেয়ার করুন