রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল। তিনি একইসঙ্গে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি গত বুধবার ১৫ জুলাই ২০২৬ তারিখে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটিতে ৮ জন যুগ্ম আহ্বায়ক অন্তর্ভুক্ত করে। এতে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের আসাম কলোনী, চন্দ্রিমা থানা এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেলকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।
ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু। দীর্ঘদিন ধরে তিনি রাজশাহী মহানগরে দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনেও তিনি মাঠে সক্রিয় ছিলেন বলে দলীয় সূত্র জানায়। আন্দোলনের সময় তিনি একাধিক মামলার মুখোমুখি হন। ওই সময় কারাবন্দি নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর রাখা এবং আইনি ও আর্থিক সহায়তা প্রদানেও তিনি সহযোগিতা করেন।
এলাকায় তিনি মানবিক ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত। অসহায় মানুষের বিয়ে, জানাজা ও বিপদে পাশে থাকা, ঈদ ও শীতবস্ত্র বিতরণ এবং অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করায় তার সুনাম রয়েছে।
৫ আগস্টের পর তিনি ক্রীড়া অঙ্গনেও ভূমিকা রাখছেন। আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের উদ্যোগে বিভিন্ন খেলাধুলার আয়োজন ও পৃষ্ঠপোষকতায় তিনি যুক্ত রয়েছেন।
নতুন দায়িত্ব পেয়ে ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল বলেন, এই দায়িত্ব আমার কাছে আমানত। শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্বকে সামনে রেখে একটি মানবিক বাংলাদেশ গড়তে কাজ করে যাব। তৃণমূলের প্রতিটি কর্মী ও সাধারণ মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দের প্রত্যাশা, তৃণমূলের সঙ্গে সরাসরি সম্পর্কসম্পন্ন এ ধরনের নেতৃত্ব দলের শক্তি বৃদ্ধি করবে এবং রাজশাহী মহানগর যুবদলকে রাজনৈতিক ও সামাজিকভাবে আরও গতিশীল করবে।

