জর্ডানের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর নিখোঁজ হওয়া এক মার্কিন সেনা সদস্যকে নিহত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)।
মঙ্গলবার এক বিবৃতিতে পেন্টাগন জানায়, নিউইয়র্কের ওজোন পার্কের বাসিন্দা ২৮ বছর বয়সী সার্জেন্ট অ্যাঞ্জেল এস. র্যাম্পারসাড ১৭ জুলাই জর্ডানের মুয়াফফাক সালতি এয়ার বেসে শত্রুপক্ষের হামলায় নিহত হয়ে থাকতে পারেন। খবর আনাদোলু এজেন্সির।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, ঘটনার তদন্ত চলছে। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড হামলার পর র্যাম্পারসাডকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করেছিল। পরে তার সামরিক অবস্থান হালনাগাদ করা হয় এবং বর্তমানে তাকে নিহত বলে ধারণা করা হচ্ছে।
গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান ফেব্রুয়ারি থেকে চলা সংঘাতের অবসান এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করলেও, গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বৃদ্ধি পায় এবং উভয় পক্ষ হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়ে।

