ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
আদেশে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. তোফায়েল আহমেদ মিয়াকে ক্রাইম প্রিভেনশন দক্ষিণ বিভাগে যুগ্ম কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া ডিএমপির ক্রাইম প্রিভেনশন বিভাগের যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত) মো. মহিদুল ইসলামকে যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ক্রাইম প্রিভেনশন উত্তর হিসেবে হিসেবে পদায়ন করা হয়েছে।

