০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ০৭:৫২:১৮ অপরাহ্ন
দুর্গাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২৬
দুর্গাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫

 রাজশাহী জেলার দুর্গাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আদালতের ওয়ারেন্টভুক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ২৪২ সিআর ২০২৫ নম্বর মামলার আসামি:
১, মোঃ সবুজ, পিতা- আজব আলী
২, শহিদুল ইসলাম,  পিতা- বজলুর রহমান 
৩, মোসা: ফেলানি, পিতা- মৃত পরবাস
৪, আয়েন উদ্দিন, পিতা- মৃত পরবাস
৫, মোঃ শিহাব, পিতা- মোঃ শহিদুল, সকলের বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন তেঘরিয়া গ্রামে। দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, আদালতের গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনের চোখকে ফাঁকি দিয়ে কেউ পার পাবে না। দুর্গাপুর থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বদা সজাগ রয়েছি। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন