দুর্গাপুরে স`ন্ত্রা`স বিরোধী মা`ম`লা`য় নি`ষিদ্ধ আওয়ামী লীগের স`ক্রিয় কর্মীসহ গ্রে`ফ`তা`র-২


স্টাফ রিপোর্টার: , আপডেট করা হয়েছে : 14-11-2026

দুর্গাপুরে স`ন্ত্রা`স বিরোধী মা`ম`লা`য় নি`ষিদ্ধ আওয়ামী লীগের স`ক্রিয় কর্মীসহ গ্রে`ফ`তা`র-২

রাজশাহীর দুর্গাপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় দুই আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত ১৩ নভেম্বর শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার সকালে যথাযথ পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি দুর্গাপুর থানার মামলা নং-১৯, তারিখ-২২/০৬/২০২৬ খ্রিঃ। মামলাটি ২০১৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় রুজু করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ১, মোঃ আব্দুস সালাম (৪১), পিতা- মৃত নজির উদ্দিন, সাং- শ্যামপুর, থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। ২, মোঃ বেলাল হোসেন (৪৫), পিতা- মোঃ মেছের কবিরাজ, সাং- পুরান তাহেরপুর, থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহী। তিনি সিআর নং-৪০২/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত একজন আসামি ও অপর একটি মামলার ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার