রাজশাহী জেলার দুর্গাপুর থানা এলাকা থেকে ৩৪০ গ্রাম গাঁজা, ২৮ পিস ইয়াবা ও ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আব্দুল্লাহ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫ এর একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কুহাড় গ্রামের মোঃ বেলাল হোসেনের ছেলে।
এসআরবি জানায়, কুহাড় গ্রামে বেলাল হোসেনের টিনশেড বসতবাড়ির পশ্চিম পাশের শয়ন কক্ষের ভেতর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৪০ গ্রাম গাঁজা, ২৮ পিস ইয়াবা এবং ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। এসআরবি-৫ জানায়, সন্ত্রাসী, মাদক, অস্ত্র ও ছিনতাইকারীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।