মেধার ভিত্তিতেই হবে টিআরসি নিয়োগ, নাটোরে ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার


স্টাফ রিপোর্টার: , আপডেট করা হয়েছে : 19-11-2026

মেধার ভিত্তিতেই হবে টিআরসি নিয়োগ, নাটোরে ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার

নাটোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পূর্ণ মেধার ভিত্তিতে দেওয়া হবে। নিয়োগে কোনো প্রকার অনিয়ম, তদবির বা প্রভাব বিস্তারের সুযোগ নেই।

 বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে টিআরসি নিয়োগ অক্টোবর-২০২৬ উপলক্ষে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।


তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন প্রয়োজনীয় দিক-নির্দেশনা তুলে ধরে তিনি নিয়োগের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সাথে প্রার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ বজায় রাখার আহ্বান জানান।


এসময় নিয়োগ বোর্ডের সদস্য কামরুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী, মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রাজশাহী, মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নাটোর, ডাক্তার মোঃ আসিফ আরেফিন অক্সিন, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, নাটোর এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার