চলতি বছরের ডিসেম্বর মাসে চাকরিজীবীদের জন্য টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হতে পারে। এ ক্ষেত্রে মহান বিজয় দিবসের পরদিন ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিতে হবে। এর সঙ্গে সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি যুক্ত হলে অবকাশ মিলবে চার দিনের।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস। এর পরদিন বৃহস্পতিবার ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা ছুটি উপভোগ করা সম্ভব হবে।
এই সুযোগ কাজে লাগিয়ে পরিবার নিয়ে ভ্রমণ, দূরে কোথাও ঘুরতে যাওয়া কিংবা দৈনন্দিন কাজের চাপ থেকে বিরতি নিয়ে বিশ্রামের পরিকল্পনা করতে পারেন চাকরিজীবীরা। অর্থাৎ, মাত্র এক দিনের ছুটি ব্যবহার করেই পাওয়া যেতে পারে চার দিনের অবসর।
তবে এ সুবিধা সব চাকরিজীবীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যেসব সরকারি কর্মীর কর্মস্থলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, তারা ১৭ ডিসেম্বর ছুটি নিতে পারলে এ সুযোগ পাবেন।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে বিষয়টি নির্ভর করবে প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির নিয়ম এবং কর্তৃপক্ষের অনুমোদনের ওপর। কারণ, সব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার—দুই দিন সাপ্তাহিক ছুটি থাকে না। ফলে কর্মীদের টানা চার দিনের ছুটি পাওয়ার বিষয়টিও প্রতিষ্ঠানভেদে আলাদা হতে পারে।