রাজশাহীর নগর ভবন লক্ষ্য করে বো`মা হা`ম`লা


, আপডেট করা হয়েছে : 29-11-2026

রাজশাহীর নগর ভবন লক্ষ্য করে বো`মা হা`ম`লা

রাজশাহী নগর ভবন লক্ষ্য করে দুটি হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত গভীর রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত নগর ভবনের সামনে এসে এ হামলা চালায়। বোমা দুটি বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। তবে এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত নগর ভবনের সামনে আসে। তাদের মধ্যে দুজন মোটরসাইকেল থেকে নেমে নগর ভবন লক্ষ্য করে দুটি হাতবোমা নিক্ষেপ করে। বোমা দুটি বিস্ফোরণের পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।


সাম্প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলার ঘটনার মধ্যে নগর ভবনে এ হামলার ঘটনা ঘটল। এর আগে পবা উপজেলা ভূমি অফিস ও পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রেও হামলার ঘটনা ঘটে।


একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রোববার রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম পবা উপজেলা ভূমি অফিস ও পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্র পরিদর্শন করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার