রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সুযোগ্য পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মর্যাদাপূর্ণ "রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা" এ ভূষিত হওয়ায় উত্তরবঙ্গের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "রাজশাহী নিউজ টোয়েন্টি ফোর" পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা।
আপনার এই অর্জন শুধু আপনার ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রাজশাহীবাসীর জন্য এক গৌরবময় স্বীকৃতি। আপনার সুদক্ষ নেতৃত্ব, সততা, পেশাদারিত্ব, মানবিকতা ও সাহসী ভূমিকায় রাজশাহী মহানগরী আজ নিরাপদ ও শান্তির নগরী হিসেবে দেশের মডেল হয়ে উঠেছে। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আপনার জিরো টলারেন্স নীতি নগরবাসীর মনে পুলিশের প্রতি আস্থা ও ভালোবাসা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
আমরা বিশ্বাস করি, আপনার মতো একজন সৎ, মেধাবী ও জনবান্ধব অভিভাবকের হাত ধরেই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরও আধুনিক, জনমুখী ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
শুভেচ্ছান্তে,
ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক
রাজশাহী নিউজ টোয়েন্টি ফোর
উত্তর অঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল।