টানা ৯ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে, কবে শুরু


, আপডেট করা হয়েছে : 02-10-2026

টানা ৯ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে, কবে শুরু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবর মাসে টানা দীর্ঘ ছুটি পেতে যাচ্ছে শিক্ষার্থীরা। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার ছুটির পরিমাণ দাঁড়াচ্ছে মোট ৯ দিন।



শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। এ সময় দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না।



তবে দুর্গাপূজার ছুটির আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবারের ক্লাস শেষে শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।



এরপর দুর্গাপূজার নির্ধারিত পাঁচ দিনের ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবরও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে। অর্থাৎ ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন বিদ্যালয়ে যেতে হবে না শিক্ষার্থীদের।



ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার ছুটি শেষ হবে ২২ অক্টোবর। এর সঙ্গে পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৫ অক্টোবর রোববার থেকে আবার নিয়মিত কার্যক্রমে ফিরবে।



ফলে দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন হলেও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিকের শিক্ষার্থীরা কার্যত টানা ৯ দিনের অবকাশ পেতে যাচ্ছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার