চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন


নিজস্ব প্রতিবেদক: , আপডেট করা হয়েছে : 02-10-2026

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন

চট্টগ্রাম নগরের মাঝিরঘাট-বাংলাবাজার এলাকায় এসআরভি স্টেশনের ইয়ার্ডে রাখা ট্রেনের পরিত্যক্ত দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টা ৪৭ মিনিটের দিকে সদরঘাট থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোনেম বিল্লাহ জানান, বগিগুলোর ভেতরে তেমন কোনো আসবাব ছিল না। আগুনে একটি বগির আংশিক ক্ষতি হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এসআরবি স্টেশন ফাঁড়ির ইনচার্জ নরেশ চন্দ্র মজুমদার জানান, ইয়ার্ডটিতে রেলের পরিত্যক্ত বগি রাখা হয়। চারদিক উন্মুক্ত থাকায় এলাকাটি দিন-রাতে বখাটেদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে কোনো নেশাগ্রস্ত ব্যক্তি বা বখাটে আগুন ধরিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার