রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭


, আপডেট করা হয়েছে : 15-12-2025

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।


আজ সোমবার দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১৭ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন ও অন্যান্য মামলার আসামি ১০ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার