ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল


, আপডেট করা হয়েছে : 15-01-2026

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল

ভূমিকম্পে কেঁপে উঠেছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।



ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়।



সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দক্ষিণ ইসরায়েলের ডিমোনা এলাকায়। কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে ডেড সি (মৃত সাগর) ও দক্ষিণ নেগেভ অঞ্চলে সতর্কতা জারি করা হয়।


এদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসও (জিএফজেড) দক্ষিণ ইসরায়েলে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।


ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।


তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার