রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭


, আপডেট করা হয়েছে : 03-02-2026

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 


আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৩ জন, মাদক মামলার ২ জন ও অন্যান্য মামলার ১২ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার