রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


, আপডেট করা হয়েছে : 14-03-2026

রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী মহানগরী চন্দ্রিমা থানাধীন শালবাগান সিটি গ্যারেজের পেছনে নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে পড়ে সাব্বির (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।


স্থানীয়রা জানান, দুর্ঘটনাটি শনিবার (১৪ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে ঘটেছে। নিহতের বাসা নগরীর মালদা কলোনি এলাকায়। তার বাবার নাম আব্দুল্লাহ।




নিহতের বড় ভাই শাকিল আহমেদ জানান, তারা দুজন একইসঙ্গে চারতলা ভবনে কাজ করছিলেন। সাব্বির পাটা তুলতে গিয়ে হঠাৎ পা পিছলে পেছনের দোতলা ভবনের ছাদে পড়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।


ভবন মালিক ইসমাইল হোসেন বলেন, তিনি ওই সময় বাজারে ছিলেন।

পরে শুনেছেন, তার ভবনে কাজ করছিলেন এক শ্রমিক ছাদ থেকে পড়ে মারা গেছেন।


বাড়িওয়ালার বড় ছেলে সুমন জানান, শ্রমিকদের কাজ করার সময় সেফটি গার্ড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল। ছাদে কাজের আগে সবাইকে সেফটি গার্ড ছাড়া কাজ করতে দেওয়া হয়নি। কয়েকদিন আগে চারতলা থেকে একটি বাঁশও পড়ে যাওয়া ঘটনা ঘটে, তখন তাদের দুই সন্তান অল্পের জন্য বেঁচে গিয়েছিল।

আজ সকালে সাব্বিরের মৃত্যুর ঘটনা ঘটেছে। সাব্বির বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে।


চন্দ্রিমা থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর জানান, সরেজমিন তদন্ত ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার