ঝড় ও শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া দপ্তরের নতুন বার্তা


, আপডেট করা হয়েছে : 18-03-2026

ঝড় ও শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া দপ্তরের নতুন বার্তা

দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে। এতে করে ফসলের ক্ষতির শঙ্কা সৃষ্টি হয়েছে।




মঙ্গলবার (১৭ মার্চ) আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, আগামী তিন দিন (১৮-২০ মার্চ) সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


পরের দুই দিনও (২১-২২ মার্চ) একই আবহাওয়ার একই অবস্থা থাকতে পারে। তবে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


আর বর্ধিত ৫ দিনে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার